শুক্রবার, ২৯ এপ্রিল, ২০১৬

পুরুষের দু'ফোঁটা চোখের জল;

নারী হৃদয়ে বেদনার সুর যখন বেঁজে ওঠে
তার আঁখি কোনে জমানো জল...
দরদর করে ঝড়ে পড়ে শত বিরহের
গ্লানিকে ধুয়ে মুছে নিয়ে যায়।
________কিন্তু পুরুষের
পাষাণ বক্ষ ভেদ করে
যে দু'ফোঁটা অশ্রু ঝড়ে.....
তা কিন্তু বড় কঠিনকে ভেদ করে আসে
পাহাড়ের বুক চেরা নদী থেকে।

কথাগুলো বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলেছিলেন তাঁর কোন এক গল্প-কবিতায়।

সুখে থেকো তুমি, দেইনা অভিশাপ ;

তোমার দাম্ভিক হৃদয়ের মাঠে
ধুলি কণার মতোই পদপিষ্ট হয়েছি....
তোমার অহংকারী মনের আভিজাত্যে
নিজেকে ভিখিরি সাজিয়েছি....
তোমার বিষ ছলনাময় ভালোবাসা
আমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ ভেবেছি...
তোমার দেয়া যতো কষ্ট যন্ত্রণা
স্মৃতি জাদুঘরে বরণ করে নিয়েছি নিঃশব্দে....
শুধু কখনো ভাবিনি.......
অপরূপ সৌন্দর্যে সাঁজানো স্রষ্টার পৃথিবী
আমার চোখে কুৎসিত হয়ে যাবে....!
চারিধারে হাজারো মানুষের ভিড়ে
একাকিত্ব আমাকে গ্রাস করবে....!
স্বার্থান্ধ পৃথিবীপৃষ্ঠে চির একা করে
স্বার্থপরের মতো অামাকে ছেড়ে যাবে...!
নিজেকে সুখের ভেলায় নিরাপদ করে
দুঃখের নীল সমুদ্রে আমাকে ভাসাবে....!
এতোই বিশ্বাস করেছিলাম যে.....
কখনো ভাবিনি হারাবো তোমাকে...!

আমার ভালোবাসার আকাশ জুড়ে
তুমিই অপরূপ চাঁদ
হৃদয় ভাসিয়েছ প্রেমের জ্যোৎস্না ছড়িয়ে....
হাজারো ব্যথা সুখের হতো...
তোমার একটু পরশে....
ভুলে যেতাম শত অবহেলা
পেয়েছি যতো অপবাদ....
আমার এ ভালোবাসায়
ছিলনা কোন খাঁদ....!

আমি কষ্টকেই সাথী করে বেশ আছি
সুখে থেকো তুমি, দেইনা অভিশাপ.....

বুধবার, ২৭ এপ্রিল, ২০১৬

বুকে আগুন জ্বলে রে....

আগুন জ্বলে রে...
দেখানোর মানুষ নাই....
নেবার বেলায় আছে মানুষ....
দেবার বেলায় নাই.....
বুকে আগুন জ্বলে রে....

কেমনে গেলা ভুলে...!

সবাই যখন ঘুমিয়ে থাকে
আমি একা ঘরে.....
একা একা ভাবি বসে...
কেমনে গেলা ভুলে....!

বুধবার, ১৬ ডিসেম্বর, ২০১৫

ব্যর্থ এই জীবন....!

M/নীড়হীন পাখিকে দেখেছো কখনো কোন সন্ধায় রোদ বৃষ্টি বা শীতের কোন রাতে..... আপনজন হারা নিঃস্ব। সারা দিনের ছুটাছুটি শেষে সন্ধায় একাকিত্ব জীবনের আশা নিরাশায় কোন গাছের ডালে স্তব্ধ পাখিটি যেমন হতাশায় ডুবে ডুবে ফেলে আসা জীবনের স্মৃতিতে বিভোর থাকে-
তোমাকে হারিয়ে অবস্থা সেই নিঃস্ব পাখির মতোই.... গন্তব্যহীন অনিশ্চিত ভবিষ্যতের হতাশায় একাকী মনের হাজারো প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে অামি আজ বড়ই ক্লান্ত.....!
তোমার মিথ্যে ভালবাসার বিষে আমার অঙ্গ জড়জড়িত, মনের ভিতর হাজারো ক্ষত যা আমাকে নিত্য কষ্টের চুড়ায় নিয়ে যায়.... কি যে অসহ্য....  কতটা যন্ত্রণার তা তুমি বুঝতে যদি আমাকে ভালোবাসতে......!

M/তুমি তো আমার ছিলেনা কখনো.... মিথ্যে বিষ ছলনায় হৃদয় করেছো ক্ষত...!  তবুও এতো বছর পর তোমার ভালোবাসা আমাকে কাঁদায়, পুঁড়ায়- আমাকে কষ্টের সাগরে ভাসায়.... আমি আজ ব্যর্থ জীবনের কাছে পরাজিত....!!?

M/কেমনে ভুলেছ সবি..... এতো ভালোবাসা এতো স্বপ্ন....
দু'জনে সাজাবো ঘর....
যা আজ শূণ্য.......!
জানো তুমি চলে যাওয়ার পর
কত রাত ভোর করেছি তোমাকে ভেবে ভেবে....
দু'চোখের লোনা জলে বালিশ ভিজিয়েছি কত.....
শত কষ্ট হাজারো যন্ত্রণার মাঝেও অনুভব করেছি
তোমার প্রতিটি স্পর্শ ছিল অমৃত....
মুহুর্তেই কান্না ভুলে আকাশের চাঁদটাকে বলেছি
হে চাঁদ তুমি সুন্দর নও নেই তোমার এত আলো
এই অন্ধকারময় হৃদয় আকাশে প্রিয়ার মুখটি উজ্জল সূর্য
তোমাকে ম্লান করে মন আকাশে ছড়ায় আলো....।

M/তোমাকে হারিয়েছি হারায়নি তোমার আমার মধুর স্মৃতিগুলো।
তুমি নিজেকে বদলে নিয়েছ অামি পারিনি বদলাতে নিজেকে- আমার অতৃপ্ত মনকে.... তোমার জন্য অন্তর কাঁদে অবিরত ।
তুমি সুখটাকে করেছ অাপন সাজিয়েছ অন্যের ঘর -
আমি দুঃখি আজ নিঃস্ব.....
ঘরের মাঝে ঘর নেই-
মনের মাঝে মন-
ব্যর্থ এ জীবন.......

বুধবার, ৫ আগস্ট, ২০১৫

তবুও চোখ জুড়ে খেলাকরে তপ্ত অশ্রুবিন্দু-'এ জীবনে সুখ কোথায়'?

বুকের মধ্যে যে ব্যথা লুকিয়ে রেখেছি তা কাউকে বলা হয়নি। মাসের পর মাস যে যন্ত্রণা আমার পাঁজর জুড়ে অসহনীয় কষ্টের জন্ম দিয়েছে তা বরণ করেছি ঝিনুকের বুকে মুক্তা বিন্দুর মতোই। ভাবি অনাকাঙ্ক্ষিত বিষয় অতীত শেষ রাতের স্বপ্ন, রঙহীন আল্পনা। তার পর দিন-ক্ষণ-মাস কাটে। তবুও আমি প্রভাবিত হই না।

চলতে গিয়ে পায়ের তলায় কাঁটা বিঁধে, তবুও কষ্ট হয় না। রাতের শেষ প্রহরে, বুকের মধ্যে যখন ব্যথা হয়, তখন যেন আর সইতে পারি না। বৈরাগী মন কাঁদে। তারই মাঝে পদ্মাসনে বসে ধ্যানমগ্ন মিনতী। মনে হয় সীমাহীনভাবে একা। কিন্তু এ নিয়ে ভাবা হয়নি কখনো 'এ জগতে সুখ কোথায়'?

জানি আমার পথচলা একদিন মিলিয়ে যাবে অন্ধকারের গলিতে। প্রেয়সী হারানোর নির্মম কষাঘাতে দুমড়ে মুচড়ে যাবে বুকের প্রতিটি পাঁজর। তবুও কী এক অনিশ্চিত ভয়ে আমি স্থির হই। জানি এ পৃথিবীতে হারাবার তেমন কিছুই নেই আমার। তবুও কী এক অবাস্তব স্বপ্ন আমাকে বেঁচে থাকার প্রেরণা জাগায়।

 দুর থেকে দেখি মিনতীর বুকের মধ্যে অনেকগুলো কষ্টের চারা জন্ম নিয়েছে। মিনতী প্রতি সকালে সেগুলোর পরিচর্যা করে। কোলজুড়ে থাকা সন্তানের মতো আগলে রাখে।
তবুও আমার চোখ জুড়ে খেলা করে তপ্ত অশ্রুবিন্দু'!! 'এ জীবনে সুখ কোথায়'?
___________________অতৃপ্ত নয়ন

বৃহস্পতিবার, ২৮ মে, ২০১৫

যেদিন আমায় খুঁজবে-বুঝবে সেদিন বুঝবে!!

অভিশাপ!
কাজী নজরুল ইসলাম।

__যেদিন আমি হারিয়ে যাবো
বুঝবে সেদিন বুঝবে!
অস্তপারের সন্ধাতারায় আমার খবর পৌছবে-
বুঝবে সেদিন বুঝবে!

ছবি আমার বুকে বেধে-
পাগল হয়ে কেদে কেদে,
ফিরবে মরু কানন গিরি-
সাগর আকাশ বাতাস চিরি-
যেদিন আমায় খুঁজবে-
বুঝবে সেদিন বুঝবে!

স্বপন ভেঙে নিশুর রাতে-
জাগবে হঠাৎ চমকে-
কাহার যেন চেনা- ছোওয়ায়,
উঠবে ও'বুক ছমকে-
জাগবে হঠাৎ চমকে!

ভাববে বুঝি আমিই এসে-
বসুম বুকের কূলটি ঘেষে,
ধরতে গিয়ে দেখবে যখন-
শূন্য শয্যা! মিথ্যে স্বপন!
বেদনাতে চোখ বুজবে-
বুঝবে সেদিন বুঝবে!

গাইতে বসে কণ্ঠ ছিড়ে-
আসবে যখন কান্না,
বলবে সবাই সেই যে পথিক-
তার শেখানো গান না?
তখন আসবে ভেঙে কান্না!
পড়বে মনে আমার সোহাগ,
কণ্ঠে তোমার কাদবে বেহাগ,
পড়বে মনে অনেক ফাঁকি-
অশ্রু হারা কঠিন আঁখি-
ঘন ঘন মুছবে-
বুঝবে সেদিন বুঝবে!

আবার যেদিন শিউলি ফুটে-
ভরবে তোমার অঙ্গন,
তুলতে সে ফুল,গাথতে মালা-
কাপবে তোমার কঙ্কণ-
কাদবে খুকীর অঙ্গন!
শিউলি ঢাকা মোর সমাধি,
পড়বে মনে, উঠবে কাদি!
বুকের মালা করলে জ্বালা
চোখের জলে সেদিন বালা-
মুখের হাসি ঘুচবে-
বুঝবে সেদিন বুঝবে!!

____________অতৃপ্ত নয়ন

বুধবার, ২৭ মে, ২০১৫

বধু মিটিল না সাধ ভালবাসিয়া তোমায়...

বধু মিটিল না সাধ ভালবাসিয়া তোমায়
তাই আবার বাসিতে ভালো আসিবো ধরায়
আবার বিরহে তব কাদিব
আবার প্রণয় ডোরে বাধিব
বধি নিমেষের তরে আঁখি দুটি ভরে
তোমায় দেখিয়া ঝড়ে যাব অবেলায়।

যে গোধূলি লগ্নে নববধূ হয় নারী
সেই গোধূলি লগ্নে বধু দিলে আমারে  গোরায়া শাড়ী

বধু আমার বিরহ তব গানে
সুর হয়ে কাদে প্রানে প্রানে
আমি নিজে নাহি ধরা দিয়ে
সকলের প্রেম নিয়ে দিমু তব পা'য়ে।।

বধু মিটিল না সাধ ভালবাসিয়া তোমায়...

বধু মিটিল না সাধ
ভালবাসিয়া তোমায়
তাই আবার বাসিতে ভালো
আসিবো ধরায়
আবার বিরহে তব কাদিব
আবার প্রণয় ডোরে বাধিব
বধি নিমেষের তরে
আঁখি দুটি ভরে
তোমায় দেখিয়া
ঝড়ে যাব অবেলায়।

যে গোধূলি লগ্নে
নববধূ হয় নারী
সেই গোধূলি লগ্নে
বধু দিলে আমারে 
গোরায়া শাড়ী

বধু আমার বিরহ তব গানে
সুর হয়ে কাদে প্রানে প্রানে
আমি নিজে নাহি ধরা দিয়ে
সকলের প্রেম নিয়ে
দিমু তব পা'য়ে।।

ফিরে এসো সমুদ্রের ধারে
ফিরে এসো প্রান্তরের পথে
যেখানে ট্রেন এসে থামে
আম নিম ঝাউয়ের জগতে
ফিরে এসো;
একদিন নীল ডিম করেছ বুনন
আজও তারা শিশিরের নীরব;
পাখির ঝর্না হয়ে কবে-
আমারে করিবে অনুভব।

নজরুল + জীবনানন্দদাস
__________অতৃপ্ত নয়ন