আপনি নৌকায় ভোট দিয়ে কি পেয়েছেন???
১) আপনি নৌকায় ভোট দিয়ে "ভৌগলিক স্বাধীনতা ও লাল সবুজ পতাকার মানচিত্র " পেয়েছেন।
২) আপনি নৌকায় ভোট দিয়ে বাংলা ভাষাকে "আন্তজার্তিক মাতৃভাষা" করে গৌরবের অধিকারী হয়েছেন।
৩) আপনি নৌকায় ভোট দেওয়ার কারনে পাবত্য অঞ্চলে দিপাক্ষিক চুক্তির মাধ্যমে "শান্তি প্রতিস্টা" করা সম্ভব হয়েছে।এবং ফলে আপনার নাগরিক অধিকার নিশ্চিত হয়েছে।।
৪)আপনি নৌকায় ভোট দেওয়ার কারনে ভারত-বাংলাদেশ" সিট মহল বিনিময় "করে পারস্পরিক সমস্যাগুলি সমাধান করার কারনে আপনি নাগরিক অধিকার ভোগ করছেন।
৫) আপনি নৌকা ভোট দেওয়ার কারনে মায়ানমারের কাছ থেকে আন্তজার্তিক আদালতে মামলা করে" বিশাল সমুদ্রসীমার অধিকার" অর্জন করা হয়।যা আপনি গৌরবের অধিকারী হয়েছেন।
৬)আপনি নৌকায় ভোট দিয়ে প্রয়োজনীয় বিদ্যূৎ উৎপাদনের সুযোগ দেওয়ায় "লোডশেডিং মুক্ত বাংলাদেশের" পথে দেশ এগিয়ে যাচ্ছে।
৭)আপনি নৌকায় ভোট দেওয়ার কারনে বাংলার মানুষের আজীবন লালায়িত সপ্নের"পদ্মা সেতু" বাস্তবায়নের পথে,যা আপনি গৌরবের অধিকারী।
৮) আপনি নৌকায় ভোট দেওয়ার কারনে কর্ণফুলি নদীর নিচে সপ্নের "ট্যানেল" বাস্তবায়নের পথে যা আপনার সপ্নকে আরও একধাপ বাড়িয়ে দিল।
৯) আপনি নৌকায় ভোট দিয়ে" ঢাকা-চট্টগ্রাম রোড চার লাইনে রুপান্তিত "করে আপনি নাগরিক সুবিধা ভোগ করছেন।
১০) আপনি নৌকায় ভোট দিয়ে" পতেঙ্গা হতে সীতাকুণ্ড পর্যন্ত রিং রোড নির্মাণ সহ পর্যটন "নগরী নির্মাণ করে আপনার সপ্নের পরিধি বাড়িয়ে তুলেছেন।
১১) আপনি নৌকায় ভোট দিয়ে দেশের গর্ব "সেনাবাহিনী, নৌবাহিনী, ও বিমানবাহিনী জন্য আধুনিক সরঞ্জাম সংযুক্ত করে" শক্তিশালী দেশরক্ষা জন্য উপযোগী বাহিনী হিসাবে গড়ে তোলা সম্ভব হয়েছে।যা আপনি ও গৌরবের অধিকারী।
১২) আপনি নৌকায় ভোট দেওয়ার কারনে "আন্তজার্তিক জাতিসংঘ শান্তিমিশনে " বাংলাদেশ বিভিন্ন বাহিনী সুনামের সহিত দায়িত্ব পালন করে দেশের সুনাম বাড়ানো ও বৈদেশিক মুদ্রা অর্জন করছে।যা আপনি ও লাভবান হচ্ছেন।
১৩) আপনি নৌকায় ভোট দিয়ে "কম দামে মোবাইল" ব্যবহার করার সুযোগ পাচ্ছেন।
১৪) আপনি নৌকায় ভোট দিয়ে প্রতিটি ইউনিয়ন পরিষদ স্বাস্থ্যকেন্দ্রে "স্বাস্থ্য সেবা" পাচ্ছেন।
১৫)আপনি নৌকায় ভোট দিয়ে ইউনিয়ন পর্যায়ে "ডিজিটাল সেবা"( রেমিটেন্স,আইডি,নাগরিক তথ্যাদি,ইত্যাদি) পাচ্ছেন।
১৬) আপনি নৌকা ভোট দিয়ে আশানুরূপ "ব্রিজ, কালভার্ট,উন্নত যোগাযোগব্যবস্থার "সুযোগ ভোগ করছেন।
১৭) আপনি নৌকায় ভোট দিয়ে নিত্য প্রয়োজীয় পণ্যের "স্থিতিশীলতার পরিবেশের" সুযোগ ভোগ করছেন।
১৮) আপনি নৌকায় ভোট দিয়ে" মুক্তিযোদ্ধা সন্মানী বাড়ানো ও আনুষঙ্গিক সুবিধাদি" ভোগ করছেন।যা কোন সরকার বিগত সময়ে করেনি।।
১৯) আপনি নৌকায় ভোট দিয়ে "বয়স্ক ভাতা,বিধবা ভাতা,প্রতিবন্ধী ভাতা সহ সামাজিক নিরাপত্তার" জন্য বিভিন্ন ভাতার প্রচলন করে সামাজিক নিরাপত্তা বেস্টনীকে আরো দৃঢ় করায় কিছু অসহায় মানুষ সুন্দর ভাবে বাচাঁর সপ্ন দেখছে,যা আপনি গৌরবের অধিকারী।
২০) আপনি নৌকায় ভোট দিয়ে আপনার সন্তানের জন্য প্রতি বছর ১লা জানুয়ারি তে "নতুন বই" পাচ্ছেন।যা আপনার সন্তান সহ আপনি লাভবান হচ্ছেন।
২১) আপনি নৌকা ভোট দিয়ে "মেডিকেল কলেজ সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সিট বাড়ানো" সহ আপনার সন্তানের জন্য উন্নত শিক্ষা নিশ্চিতের সুযোগ পেয়েছেন।
২২) আপনি নৌকায় ভোট দিয়ে উন্নত দেশের মতো "নাগরিক পরিচয় পত্র" "স্মার্ট কার্ড " এর অধিকারী হয়েছেন।।
২৩) আপনি নৌকায় ভোট দিয়ে অনেক গৃহহীন পরিবার কে সরকারপক্ষ থেকে "গৃহ নির্মাণ " করে ঘরের মালিক হওয়ার সুযোগ করে দিয়েছেন।।
২৪) আপনি নৌকায় ভোট দিয়ে "বংগবন্ধু স্যাটেলাইট " মহাকাশে পাঠানোর সুযোগ সৃস্টি করেছেন।যা আপনি বিরল গৌরবের অধিকারী হয়েছেন।
২৫) আপনি নৌকায় ভোট দিয়ে আশানুরূপ টিভি চ্যানেল সহ ডিজিটাল পদ্ধতিতে" তথ্যপ্রবাহের অবাধ সুযোগ"ভোগ করছেন।
২৬) আপনি নৌকায় ভোট দিয়ে, যে মুজিক হত্যাকান্ড নিয়ে আপনি আপসোস ও হতাশায় ভোগতেন,সেই "জাতির জনকের হত্যাকান্ডের বিচার" বাংলার মাটিতে দেখেছেন।
২৭) আপনি নৌকায় ভোট দিয়ে" ৭১ এর দালাল রাজাকারদের বিচার" নিজচোখে দেখলেন,যা আপনার সকল অপরাধ কে নিরুৎসাহিত করে আপনার নাগরিক অধিকার কে নিশ্চিত করবে।
২৮) আপনি নৌকায় ভোট দিয়ে দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করে" ডিজিটালিস বাংলাদেশে রুপান্তর"আপনার সপ্নের আওতাকে আরো একধাপ বাড়িয়ে দিল।
২৯) আপনি নৌকায় ভোট দিয়ে এলএমজি তরল গ্যাসের মাধ্যমে গ্যাস সংকট দুর করে আপনার "নাগরিক সেবাসহ গ্যাস, বিদ্যুৎ, পানি" নিশ্চিত সেবা বাস্তবায়নের ধারপ্রান্তে প্রিয় বাংলাদেশ।
৩০) আপনি নৌকায় ভোট দিয়ে দেশের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করে আপনি ও" বেকারত্বের অভিসাপ" মুক্ত হচ্ছেন।
৩১) আপনি নৌকায় ভোট দেওয়ার কারনে কৃষিখাতে বৈপ্লবিক পরিবর্তন এনে দেশ খাদ্যে" স্বয়ং সম্পুর্ণের" পথে প্রিয় বাংলাদেশ।।
৩২) আপনি নৌকায় ভোট দেওয়ার কারনে আন্তজার্তিক পরিমন্ডলে" দুর্নীতির সূচক হ্রাস" ও নন্দিত ও" উন্নয়ন বান্ধব প্রধানমন্ত্রী" হিসাবে জননেত্রী শেখ হাসিনার নাম ও বাংলাদেশ বিশ্বের মধ্যে আলোচিত নাম।যা আপনি গৌরবের অধিকারী।
৩৩) আপনি নৌকায় ভোট দেওয়ার কারনে আজ "মাদক ও জংগীবাদ" মুক্তের পথে প্রিয় বাংলাদেশ।।
৩৪) আপনি নৌকা ভোট দিয়ে পার্শ্ববর্তী দেশ সমুহের সাথে সমস্যাদি সহ "রোহিঙ্গা ইস্যু "আন্তজার্তিক সম্প্রদায়ের দৃস্টি আকর্ষণ সহ উক্ত সমস্যার স্থায়ী সমাধানের পথে প্রিয় বাংলাদেশ। যা আপনি লাভবান।
৩৫) নৌকায় ভোট দিয়ে আপনি নাগরিক সুবিধাদি যেমন- অন্ন,বস্ত্র,বাসস্থান,চিকিৎসা সহ যাবতীয় নাগরিক সুবিধাদি বাস্তবায়নের দিকে এগিয়ে যাবে প্রিয় বাংলাদেশ।।
উন্নয়নের ধারাবাহিকতা রক্ষারর জন্য বাস্তবায়নাধীন প্রকল্প গুলো সমাপ্ত করার স্বার্থে নৌকা ও বাংলার আশা ভরসার প্রতীক জননেত্রী শেখ হাসিনার পাশে থাকুন।।
"উন্নয়নের শপথ নিন
নৌকা মার্কায় ভোট দিন"।। Md Amarot, ফেসবুক ইনবক্সে পাঠিয়েছেন।
সোমবার, ২২ অক্টোবর, ২০১৮
নৌকায় ভোট দিয়ে কি পেয়েছেন -Amarot
বৃহস্পতিবার, ১৮ অক্টোবর, ২০১৮
Your Lips
When you see
the sweet smile on your lips,
In this mind then love shines.
I am just surprised to see you
with an impressive eye,
Dreaming of dreams dream of dreams
dream Build me over the clouds,
Two stars in the moon light;
Bliss of eyes,
Keep your head on your chest.
I have a dream in my eyes,
I do not just talk to you.
How sweet that honey smiled,
I love to say love loved ones.
I wish you were in front of me in the morning,
See again love the ankle heart.
Walkways Talk takes good,
If you can think of a relative;
If you want to open your heart,
if you want to keep it open.
Keep it in the cage of happiness, Earth,
I can bet for you, my life.
The Pain Does Not End Here
At the beginning of youth
My relationship with you grew.
I do not understand love,
I do not understand who is the bond of heart ....
Day by day meeting with you
Growing up in the heart a great love sea.
In addition to the biological demands of the heart
Baraababatha tormented time in the house.
It was a long time, the moments of that time,
I never understood you,
Keeping it laugh,
You do not even want to understand,
Your greedy minda may not understand ...
Today i am you
When I say, how the eyes become tangled;
The pain of death, the pain of death,
You do not understand the unbearable pain.
I got to be yours
Lost me,
If not, you are mine,
I do not find myself ..!
When people need extra or not
Absolutely freezing,
Then people stoop,
To find the way to salvation.
I-
Destroyed me
There is no sorrow in it,
However,
Give you
Could not keep ...
I'm surviving ...?
This is not the end of pain.
মঙ্গলবার, ১৬ অক্টোবর, ২০১৮
এখানেই বেদনার শেষ নেই
যৌবনারম্ভের শুরুতেই
তোমার সাথে আমার সম্পর্ক গড়ে উঠেছিল।
না বুঝতাম ভালোবাসা,
না বুঝতাম কাকে বলে হৃদয়ের বন্ধন...।
দিনে দিনে তোমার সাথে সাক্ষাতে সাক্ষাতেই
বেড়ে উঠে মনের ভিতর এক মহা-প্রেমের সমুদ্র।
হৃদয় গহীনে জৈবিক চাহিদার পাশাপাশি
ঘর বাঁধে বিরহব্যাথা যন্ত্রণা কাতর সময়গুলো।
বড্ড বেরসিক ছিল সেই সময়ের মুহুর্ত গুলো,
তোমাকে বুঝতে দেইনি কখনো,
তা চেপেই রেখেছিলাম হাসির আড়ালে,
তুমিও বুঝতে চাওনি,
তোমার লোভী মনটা হয়তো বুঝতেই পারেনি...।
আজ আমি তুমি-হারা...
বলতে গেলেই চোখদুটো কেমন ছলছলে হয়ে ওঠে;
হৃদয়ের গহীনে বয়ে চলে মহাপ্রয়াণের কষ্ট,
কি যে অসহ্য যন্ত্রনা তুমি তা বুঝবেনা কিছুতেই।
আমি তোমার হতে গিয়ে
হারিয়েছি আমাকে,
না হতে পারলে তুমি আমার,
না খুঁজে পাই আমি নিজেকে..!
মানুষের প্রয়োজন যখন অতিরিক্ত কিংবা
একেবারেই শূন্যে নেমে আসে,
তখন মানুষ স্তব্ধ হয়ে যায়,
এর থেকে মুক্তির পথ খুঁজতে থাকে।
আমি-
আমাকে ধ্বংস করেছি
তাতে দুঃখ নেই,
কিন্তু,
তোমাকে দেয়া কথা
রাখতে পারিনি...
আমি বেঁচেই আছি...?
এখানেই বেদনার শেষ নেই।।
শুক্রবার, ১২ অক্টোবর, ২০১৮
মন বলে ভালোবাসি
তোমারওকি মাঝ রাতে ভেঙে যায় ঘুম...?
ভেসে ওঠে কি ওই চোখের পাতায় আমার মুখটি,
চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ে কি নীরব অশ্রুজল..?
পুরনো স্মৃতির নীরব কষাঘাতে-
তোমারওকি ক্ষতবিক্ষত হতে থাকে অন্তর..?
মনের বোবা কথাগুলো বলে চলো বালিশের কানে,
বিষাদে ভরে ওঠে কি বিছানা....?
বেরিয়ে আসো কি কোন চাঁদনি রাতে বারান্দায়..?
আমি বারান্দায় বসে রাতের নীরবতা ভাঙা
ঘেউ ঘেউ করে চলা কুকুরটির কথা ভাবি-
কি যেন কি দেখিয়া আপন মনে চিৎকার করতে থাকে,
একটু দূরেই বসে থাকা আরেকটি কুকুরের
কান্নার সুর আমাকে খুবই বেদনাহত করে তুলে!
নীরব রাতে সাথী হারা কুকুরটি আপন মনে কাঁদতে থাকে;
বড়ই কষ্টের সেই কান্নার সুর,
আমাকেও ভাসিয়ে যায় বেদনার শ্রাবণে।
সাথী হারানোর কষ্ট,
বিষণ্ণতা ভরা জীবনের সাথে যে আমারও খুব জানাশোনা।
আচ্ছা, কোন শ্রাবণ সন্ধ্যায়
বাতায়ন খুলে দাঁড়িয়ে থেকেছো কি কখনও,
দেখেছো কি ভেজা গাছের ডালে
ঝিমঝাম বসে আছে কোন পাখি...?
হয়তো মিলিয়ে দেখছে জীবনের হিসেব,
নয়তো হারানো সাথীর জন্য বেদনাহত হৃদয় নির্বাক...?
দেখে থাকলে ভেবে নিও তবে আমাকে একবার,
ভেবে নিও হৃদয়ের শ্রাবণ ঝড়ে দিশেহারা এই মন,
নীড় নেই, স্থায়িত্ব নেই, কোন জোর নেই মনের;
চোখ দুটোয় যে বেদনার উত্তাল ঢেউ,
চঞ্চল মনটা আজ নিথর স্তব্ধ যন্ত্রণায় কাতর জীবন্ত পাথর।
বিকেলের গোধূলী রাঙা আকাশে
স্বর্ণালী সূর্যটা কার না মনে সুখ এনে দেয়...!
আমাকেও বিমোহিত করে,
মুগ্ধ মনে দেখি নদীর জলে সূর্যের প্রতিচ্ছবি,
তৃপ্ততায় ভরে উঠে মন অন্তর,
অনুভব করি হৃদয় নাচন...।
সেই তৃপ্ততা বেশিক্ষণ স্থায়ী হতে পারেনা,
মিলিয়ে যায় তোমাকে মনে হতেই।
বেদনার কষাঘাতে ক্ষতবিক্ষত হৃদয়টাকে প্রশ্ন করি, কেন...?
প্রতিউত্তরে মন বলে ভালোবাসি-
ভালোবাসি তাকেই সবচেয়ে বেশি এখনও!!
ধন বেচে সিনেমা, আহ গরম!
প্রচন্ড গরম, দুপুরে পড়ে গেছে সময়, সূর্যটা যেন ঘরের চালের উপরেই মনে হচ্ছে নয়নের, নিচে ধান ভিজে যাচ্ছে শরীরের ঘামে। নূরভাই কালাম ভাই বিছানায় শুয়ে গল্প শুরু করে দিয়েছে। নয়ন ধানের বেড়ে আটকা পড়ে গরমের শাস্তি ভোগ করছে। মনে মনে ভাবছে আল্লাহ তুমি রহম করো, নূর ভাইকে বাহিরে নিয়ে যাও, আমি একটু এই অসহ্য গরমের হাত থেকে রেহাই পাই, ধান চুরি করার সময় মেলা মিলবো। না কিছুতেই আল্লাহ নয়নের কথা আজ শুনছেন না। নূরভাই আর কালাম ভাই গল্প করেই চলেছে তো চলছেই। ধানের বেড়ের ছিদ্র দিয়ে চেয়ে দেখে কালম ভাই বসে আছে আর নূর ভাই হাতে দেড়ফিট কলমটা পায়ের উপর পা তুলে কলমটা আস্তে আস্তে বাইড়াইতাছে।
শেরপুর শহরে তখন ছয়টি সিনেমার হল ছিল, নতুন সিনেমা মুক্তি পেলে শেরপুর ছয়টির মধ্যে একটিতে মুক্তি পেতোই, তাছাড়া প্রতিটি হলেই সপ্তাহ সপ্তাহ সিনেমা বদলাইতো, তবুও ভরপুর থাকতো সিনেমার হলগুলো। এতো জনপ্রিয় ছিল সিনেমা দেখা তা এখনকার ছেলেমেয়েরা বুঝতেই পারবেনা। কারণ হলগুলোর অবস্থা দেখলে মনে হয় না পেরে সিনেমা চালায়। ছয়টি হলের মধ্যে এখন মাত্র তিনটি সিনেমার হল তবুও চলেনা ঠিকমত শুনি। অনেকদিন হলে বসে সিনেমা দেখা হয় না, প্রায় ১৯ বছর পেরিয়ে যাচ্ছে সিনেমার নেশা কেটেছে আমার মনে থেকে। এই ১৯ বছরে মনে হয় চারটি সিনেমা দেখেছি হলে, তবে শেষ ছবিটি কতবছর আগে দেখেছি তাও বলতে পারবো না। অথচ একটা সময় গেছে প্রতিটি সিনেমা দুই তিন বা চারবারও হয়ে গেছে দেখা!!
নতুন একটা সিনেমা মুক্তি পেয়েছে সত্যবতী হলে, ছবিটি নাকি দারুণ, এমন গল্প শুনে নয়নের আর ভালো লাগছে না কবে দেখবো সিনেমা। কিন্তু পকেটে টাকাও নেই। আম্মার কাছে গতকালই একশ টাকা নিয়েছি, চাওয়াই যাইবো না, নূর ভাইয়ের কাছে চাইলেও না পাওয়ার চান্সই বেশি, কারণ দুই দিন আগেই পঞ্চাশ টাকা দিয়েছে। এখন কি করবে নয়ন, কিভাবে টাকা জোগাড় করবে, মাথার মধ্যে কঠিন চিন্তা।
আব্বা আজ সকাল সকাল শহরে চলে যাওয়ায় নয়ন স্কুল ফাঁকি দিয়ে দুপুরের দিকে মাচা থেকে ধরা চারেক ধান চুরি করবে এই চিন্তাভাবনা করছে। আম্মা তো দশটার আগেই অফিস চলে যাবে, ছোট ভাই মনি স্কুলে চলে গেছে, নূরভাই ছেম ভাইয়ের বাড়ির দিকে গেছে দেখে স্থির করলো আজই সুযোগ বেড় থেকে ধান চুরি করার। তাই নিজের রুমে শুয়ে ভাবছে নয়ন।
বাহিরে রাস্তায় মন্জুর কথা শুনতে পেয়ে তাকে ঢেকে ঘরে বসে গল্প করছে।
আজ স্কুলে যাবি না নয়ন....? আম্মা অফিসে যাওয়ার জন্য রেড়ি হয়ে বড় ঘরের দরজা চাপিয়ে রেখে উঠোন থেকে বলছে যাওয়ার সময় দরজা বন্ধ করে যাইস।
যাবো আম্মা, একটু পরে যাই কেবল দশটা বাজে, আচ্ছা বন্ধ করে যাবোনি। নয়ন নিজের রুম থেকেই উত্তর দিয়ে শুয়ে রইল।
মন্জুর সাথে নয়নের কথা হয়েছে সে ধানটি মাথায় করে কালাম ভাইয়ের দোকানে পৌঁছে দিবে। কিন্তু নয়নকে তার ঘর থেকে বেরে করে তার ঘরের পিছন পর্যন্ত নিয়ে দিতে হবে।
এর মধ্যে আলামিন এসে ঢুকলো ঘরে, কিরে স্কুলে গেলি না আজ, আমিও যাইনি আজ। আলামীনের সাথে গল্প শেষ করে যখন আলামীন চলে গেল তখন প্রায় সাড়ে এগারোটা বাজে। নয়ন মনে করছে এখনই কাজটি করে ফেলবে। তাই নিজের রুম থেকে বেরিয়ে বড় ঘরে এসে বস্তা খুঁজছে। মাচার দরজা খুলেই দেখে কয়েকটি বস্তা, নয়ন একটা বেছে নিয়ে মাচার ভিতর ঢুকে পড়লো। মন্জুকে বললো তুই ফিরু ভাবির সাথে আলাপ করতে থাক, দরজাটা চাপিয়ে রেখে যা।
মন্জু দরজা চাপিয়ে রেখে চলে গেল, নয়ন একটা ধান তোলার মত একটা ভোল নিয়ে ধানের বেড়ে নেমে পড়লো। নেমেই ঝটপট বস্তা ভরার কাজে ব্যস্ত। অর্ধেক বস্তা ভরে বস্তার মোখ বেঁধে বেরোতে যাবে এমন সময় উঠনো নূর ভাইয়ের কথা শুনতে পেল, এখন কি করবে নয়ন! নে আসলে শরীরের গাম দেখে সন্দেহ করবে, তারচেয়ে বরং বেড়েই বসে থাকি, কিছুক্ষণ পরতো চলেই যাবে, তখন বেড়িয়ে পরবো।
কিন্তু কপাল যে এতটা খারাপ হবে তা কে জানে, নূরভাই কিছুক্ষণ একা একা শুয়ে থেকে দরজা খুলে বাহিরে গেল, নয়ন ভাবছে যাক বেরিয়ে পড়বো এখন। তখনই আবার কালাম ভাইকে ডেকে আনলো, ঘরে ঢুকে শুয় শুয়ে গল্প করতে থাকে। আমি বেড়ের ফটো দিয়ে তাদের গল্প করা দেখছি, মাঝেমধ্যে কালম ভাই বলছে চল বাইরে যাই, আর মুচকি মুচকি হাসছে দেখে আমার এবার পুরোপুরিই ব্যাপারটা মাথায় ক্যাচ করলো যে নূরভাই কারো কাছে জেনেই ঘরে ঢুকেছে। তখন চিন্তা আরো বেড়ে গেল, এমনিতেই প্রচন্ড গরম, ডরভয় মিলে নয়ন প্রচুর ঘামতে লাগলো। শরীর ভিজে গেছে, লুঙ্গিটাও ভিজে গেছে। একবার ভাবছে বেরিয়ে আসি যা হবার হবে, কিন্তু নূরভাইয়ের হাতে দেড়ফিট কলম দেখে সাহস পাচ্ছি না। কারণ ওটা দিয়ে বারি খেলে অনেক জ্বলবে, তারচেয়ে বরং এখানেই থাকি।
অনেকক্ষণ পরে কালাম ভাই জোর করে নূর ভাইকে বাহিরে নিয়ে যায়, আল্লাহর কাছে শুকরিয়া করে নয়ন বেড়ে দাঁড়িয়ে দেখছে ঘর ফাঁকা। নয়ন ধানের বস্তাটা বেড় থেকে নামিয়ে মাচার দরজার কাছে রেখে মাচা থেকে নেমে দরজার ফাঁক দিয়ে উঠোন খালি দেখে চুপিচুপি ঘর থেকে বেরিয়ে দৌড়ে কালাম ভাইয়ের ঘরের কোনায় দাড়িয়ে শ্বাস নিচ্ছে। তাছাড়া ঘরের ফাঁক দিয়ে ঠান্ডা বাতাস আসছে তাই সেখানেই দাঁড়িয়ে শরীর ঠান্ডা করছে, আহ! প্রায় দুই ঘন্টা গরমের ভিতর, এখন অনেক শান্তি পাচ্ছে শরীরে। কিন্তু মনে টাকা, বস্তা কেমনে বের করবো, নূরভাই কই গেল এসব ভাবতে ভাবতে নূর ভাইয়ের ঘরে উকি দিয়ে দেখি সে নেই, বাহির গিয়ে দেখি দূরে মন্জু, ওকে ডেকে আনলাম, মন্জু ব্যাপারটা বুঝে ভাগছিল, নূর ভাই কই গেছে, কালম ভাইয়ের দোকানে। কথাটা শুনেই নয়ন এক দৌড়ে ঘরে ঢুকে মাচার দরজার কাছ থেকে ধানের বস্তা নিয়ে সোজা কালাম ভাইয়ের ঘরে রেখে দরজা বেঁধে চলে গেল কফিল ভাইদের বাড়ির দিকে।
সিনেমা আমাকে দুই ঘন্টা গরমের যে সাজা দিয়েছে তা ভুলতে পারি না আজও। মাঝেমধ্যে মনে হলে একা একাই হেসে উঠি। ধান বেচে সিনেমা আহ গরম! বিশাল শাস্তি হিসেবে।
মঙ্গলবার, ৯ অক্টোবর, ২০১৮
গান তিনটি
ঘুম আসে না- একলা রাতে।।
তোমারি ভাবনা, নিশিত একেলা
বিরহ যাতনায় ভরে মন;
তুমি আজ কতো দূরে,
হয়'তো গিয়েছো ভুলে,
তবু কেন কাঁদে নয়ন।।
একটি নাম-ই দমে দমে আসে,
চোখের পাতায় শুধু ও'মুখ ভাসে।।
হারানোর বেদনা, কতদিনের কথা,
মরু মরু-বুকে ভাসায় শ্রাবণ।
এ'কেমন কষ্ট তুমি দিলে বলো,
সাজানো জীবন আজ এলোমেলো।।
বিষণ্ণ তুমি ছাড়া, দুচোখে জলধারা,
ভালো হতো যদি দিতে মরণ।
কেমন করে ভুলবো তোমার মুখ
কেমন করে ভুলবো তোমার মুখ
যখনতখন চোখের পাতায় ভাসে।
ভালোবাসার স্বপ্ন দিয়ে,
রইলা তুমি অনেক দূরে;
কাছে পাওয়ার জন্য এই মন-
সদা ব্যাকুল থাকে-রে...।
ঘুমের ঘুরে দেখি তোমায়
জেগে পাই না কাছে,
বাকি রাতে বালিশ ভিজে
নীরব চোখের জলে...।।
হয়তো তুমি আছো সুখে-
আমার চোখের ঘুম কেঁড়ে;
ভুল করেওকি আমার কথা
হয় না তোমার মনে-রে...!
গ্রাম পোস্ট অফিস নাই জানা নাই
পত্র লেখবো কিসে,
কতো বছর পেরিয়ে গেলো
হয়তো গেছো ভুলে...!!
পাষাণ তুমি কেমন করে,
ভূলছো আমায় চিরতরে;
তোমার জন্য মনটা ভিজে
আজও চোখের জলে-রে।
কেমন করে ভুলবো তোমার মুখ
যখনতখন চোখের পাতায় ভাসে।।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:০২
আমার বুকটা যেন ইটের ভাটা
অন্তর আগ্নেয়গিরি---!!
দু'চোখ দু'টি সাগর যেন---!!
বইছে লোনা পানি---!
আমার- অন্তর আগ্নেয়গিরি---
আকাশ ছোঁয়া ভালোবাসা
ছিল এ অন্তরে---
পাহাড় সমান বিশ্বাস আমি
দিয়েছিলাম তারে---।।
আমার আকাশ মেঘে ঢাকা ---!!
হৃদয় মরুভূমি -
আমার অন্তর আগ্নেয়গিরি---
স্বপ্ন হারা দু'চোখ আমার
আজও তোমায় খুঁজে---
কতই সুখে সাজাইছো ঘর
তুমি অন্য বুকে---!!
শূন্য এ বুক তুমি ছাড়া---!!
পুড়ছে দিবানিশি---
আমার অন্তর আগ্নেয়গিরি---
হয়তো অনেক সুখেই আছো
আমায় গেছো ভুলে...
নিজের হাতেই আমার ঘরে
দিয়েছো আগুন জ্বেলে...।
ব্যর্থ নয়ন প্রেম আগুনে...।।
পুড়ায় দিন রজনী...।
আমার অন্তর আগ্নেয়গিরি।
সোমবার, ৮ অক্টোবর, ২০১৮
পরী আপুর দ্বিতীয় গান
তুমি যে আমার কে ?
ভাবনায় নিয়েছ দখলদারী!!
বিরহতাপে এই মনকে পোড়াও
তুমি দেখি নিষ্ঠুরতার কারবারী!
ভাবনায় নিয়েছো দখলদারী।
সহস্রকাল নাকি তারও বেশী ?
জন্ম , জন্ম ধরে
আশেপাশে রয়েছো আমার ।।
জানতে বড় আজ সাধ জাগে
এমন করে তুমি পেয়েছো কী....?
ভাবনায় নিয়েছো দখলদারী।
আরক্ত গোধূলীর মতো এই প্রেম,
অন্ধকারকে স্বাগত জানায়
জ্যোৎস্নারাতের সেই ভেঙে বিশ্বাস।।
মিলনের আগেই হারায় অজানায়
এমন প্রেম কেউ চেয়েছিল কী...!
ভাবনায় নিয়েছো দখলদারী।
কেনো বাড়াই তবে এত অভিমান ?
আলেয়ার পিছু নিয়ে
এগোই আমি সর্বনাশের অভিমুখে।।
কতই পুড়াবে তুমি এভাবে আমায়
জ্বলবো কতো আর আমি একাকী...।
ভাবনায় নিয়েছো দখলদারী।
তুমি যে আমার কে?
ভাবনায় নিয়েছো দখলদারী।।
_________________________
আপনার কথামত চেষ্টা শুরুকরে দিয়েছি, প্রথমে এডিট করতে হয়েছে অনেকাংশ, আপনি দেখুন, যদি এডিট করা কবিতা আপনার মন মত হয় তবে এটি গান হবে
১১. ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩৪২
পরী আপুর কবিতা ছিলো----
বলো ,তুমি আমার কে ?
০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১৩
তুমি যে আমার কে ?
ভাবনায় নিয়েছ দখলদারী!
বিরহতাপে মনকে পোড়াও
তুমি দেখছি নিষ্ঠুরতার কারবারী!
সহস্রকাল নাকি তারও বেশী ?
জন্ম , জন্ম ধরে
আশেপাশে রয়েছ আমার
কী পেয়েছ এমন করে ?
আরক্ত গোধূলীর মতো প্রেম
অন্ধকারকে স্বাগত জানায়
জ্যোৎস্নারাতের বিশ্বাস ভেঙে
মিলনের আগেই হারায় অজানায়!
কেনো ,বাড়াই তবে অভিমান ?
এগোই সর্বনাশের অভিমুখে
তোমার জন্যই এইসব
বলো , তুমি আমার কে ?
সর্বশেষ এডিট : ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪১
শনিবার, ৬ অক্টোবর, ২০১৮
আসবে কি মধুক্ষণে
বেদনার কষাঘাতে ক্ষতবিক্ষত- কূল হারা হৃদয়ের
আর্তনাদ শুনবার মতো কেউ নেই, অথৈ সাগরের
সর্বনাশা ঢেউয়ের বিকট গর্জনে কম্পিত চারিধার,
যেনো করিয়ে দিচ্ছে সাক্ষাৎ মৃত্যুর সাথে বারবার।
এমন'ই নির্মম সময়ে ভরসা'পূর্ণ সাহস নিয়ে এলে,
প্রেমানলে পুড়া অঙ্গার মন'কে নিলে আপন করে।
সপে দিলাম তোমা তরে অবশিষ্ট থাকা বিশ্বাসটুকু,
জনম জনমের সাথী মনে হয় যদিও দেখিনি কভু।
মিষ্টি ভাষী মোর মনের সাথে অসাধারণ এক মিল,
হয়তো অনেক ভালবাসি তয় বলবোনা কোনদিন।
বুঝে নিও বন্ধু মায়য় ভরা এই অন্তরের অন্তঃস্থল,
তোমার জন্য অগ্রাধিকার ঝরালেও চোখের জল।
কোকিল কণ্ঠের মালিক তুমি ভীষণ ভালো লাগে,
অনেক কষ্টে পুড়াওগো বন্ধু একলা নিশিত রাতে।
কি যাদু ওই মুখে তোমার না জানি অঙ্গে কতরূপ,
কথা শুনেই'তো হইলাম পাগল দেখিতে ইচ্ছে খুব।
তুমিও কি ভাবো বন্ধু ম্বপ্নে সাজাই যেমন, আমার
বুকে ওই'মুখ-কত মধুর উত্তাল সাগরে ডুবসাঁতার!
সাগরের লোনা জলে বেতাল-ঢেউয়ের আগ্রাসনে-
উম্মাদ যৌবন বড় বেসামাল,আসবে কি মধুক্ষণে।
বুধবার, ৩ অক্টোবর, ২০১৮
এইতো সময়
এগিয়ে যাচ্ছে পৃথিবী এগুচ্ছে মোদের বাংলাদেশ,
সভ্যতার স্বর্ণ যুগ যে এটাই জাগ্রত মানুষ বিবেক;
হচ্ছেই অত্যাচর-অনাচারে প্রতিরোধ-গণ সমাবেশ,
অবুঝ কিশোর বৃদ্ধা নারী শিশুদের-ও এই নির্দেশ।
এইতো সময় সাম্য আর মানবিক গুণাগুণ সমৃদ্ধ,
গড়তে শোষনহীন সমাজ থাকবেনা কোন বৈষম্য;
পরিচয় হবে একটা-মানবতা আর থাকবেনা রুদ্ধ,
এইতো সময় গড়তে মানবিক পৃথিবী- চলবে যুদ্ধ।
রবে না ক্ষুধার্ত ভাসমান-জাতিবেদ ধর্মান্ধ সন্ত্রাস,
স্রষ্টার সৃষ্টিতে'ই রবে একাত্মতা-ধনী গরীব সমান;
মিথ্যাচারীর মুখে থুতু-কালি পড়বে-ই চপেটাঘাত,
এইতো সময় গড়তে সমাজ গাইতে সাম্যের গান।
ক্ষমতা-লোভী অসৎ চরিত্রের হবেই বিরুদ্ধাচরণ,
জেগেছে প্রজন্ম, জাগ্রত মানব-বাংলার জনগণ;
শোষকের ভাঙবে হাত গড়বে জনতার আদালত,
এইতো সময় বৈষম্য পিষে গড়তে বিশ্বে উদাহরণ।
একটা-ই হবে ঐক্য মোদের স্বদেশ এগিয়ে নিতে,
দুর্নীতি আর দুর্নীতিবাজ রাখব না বাংলার বুকে;
আইনের সুশাসন ও খাদ্য বস্ত্র বাসস্থান নিশ্চিতে,
এইতো সময় ন্যয্য অধিকার পৌঁছাতে ঘরে ঘরে।